• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে ভিক্ষুক পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের সহায়তা প্রদান

ভৈরবে ভিক্ষুক পুনর্বাসনের জন্য
কর্মসংস্থানের সহায়তা প্রদান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলার সকল ইউনিয়নের ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে সহায়তা প্রদান করা হবে। আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ১৭ জনের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উক্ত সহায়তার মাধ্যমে বাংলাদেশের ভিক্ষুকমুক্ত করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গঠনে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন কর্তন করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহায়তাযুক্ত করে ভৈরবের ১৯ জন ভিক্ষুককে সহায়তা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে একটি করে রিকশা, ২ জনকে দুটি গরু, ২ জনকে দুটি সেলাই মেশিন ও ২ জনকে দুটি টং দোকান দেয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে ভৈরবে ১৬০ জন ভিক্ষুককে এ সহায়তা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও অঙ্গীকার দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বঙ্গবন্ধুর ডিজিটাল সোনার বাংলাদেশ গড়বেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *