• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়া থানায় সেবা নিতে কোন টাকা লাগবে না

পাকুন্দিয়া থানায় সেবা নিতে
কোন টাকা লাগবে না

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরী, অভিযোগ, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোন টাকা পায়সা লাগবে না। ‘আপনার পুলিশ, আপনার পাশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাধারণ মানুষদের সেবা দিতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত। উপজেলার যে কোন স্থানে ইভটিজিং, ধর্ষণ, মাদক, জুয়া ও কিশোর গ্যাংদের দৌঁড়াত্ম বন্ধে পুলিশ অঙ্গিকারাবদ্ধ। আজ ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে থানা কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নবযোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
তিনি আরও বলেন, অসহায় গরীব মানুষদের আইনী সহায়তা করা হবে। থানায় সেবা নিতে আসা কেউ দালাল, টাউড, বাটপারদের কাছে যাবেন না। সরাসরি আমার কাছে আসবেন আমি আইনী সহায়তা প্রদান করব। পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করছে বলে তিনি জানান। এ সময় তিনি পাকুন্দিয়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, আরিফ রব্বানী, আবদুল কদ্দুছ ও সুজিত কুমার সরকার প্রমুখসহ পাকুন্দিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি মো. সারোয়ার জাহান গত ৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি পাকুন্দিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পরে বাজিতপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *