• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১০ সুস্থ হয়েছেন নতুন ১৬ জন

দুই উপজেলা করোনাশূণ্য, ৭টিতে এক ডিজিট
কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১০
সুস্থ হয়েছেন নতুন ১৬ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১০ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৬ জন। দুই উপজেলা এখন করোনাশূণ্য। ৭ উপজেলায় রোগির সংখ্যা এক ডিজিটে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে আজ ৪ অক্টোবর রোববার পরীক্ষা করা ৭৫টি নমুনার মধ্যে ৯ জনের পজিটিভ এবং পুরনো ৩ জনের আবারো পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৩টি নমুনা। আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৬টি নমুনার মধ্যে একটি পজিটিভ আর ৪৫টি নেগেটিভ হয়েছে। নতুন পজিটিভ নমুনার মধ্যে সদর উপজেলায় ৪টি, বাজিতপুর ও ভৈরবে ২টি করে, আর কটিয়াদী ও কুলিয়ারচরে একটি করে। সুস্থ হয়েছেন সদর, পাকুন্দিয়া ও কটিয়াদীতে ৪ জন করে, ভৈরবে ২ জন, আর বাজিতপুর ও অষ্টগ্রামে একজন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯৭ জন। জেলায় এখন সদর উপজেলায় সর্বোচ্চ ২৬ জন, কটিয়াদীতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ জন, ভৈরব ও বাজিতপুরে ১৪ জন করে চিকিৎসাধীন আছেন। নিকলী এবং অষ্টগ্রাম এখন করোনাশূণ্য। অন্য ৭ উপজেলায় রোগির সংখ্যা এক ডিজিটে নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *