• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে র‍্যাবের হাতে ৫ জুয়ারী আটক

ভৈরবে র‍্যাবের হাতে
৫ জুয়ারী আটক

# আফসার হোসেন তূর্জা :-

৩ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব পৌর শহরের রানীর বাজার রোডের রহিম বেকারীর ৩য় তলায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত করা হলো, পৌর শহরের ভৈরবপুর এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে মনির আহম্মেদ (৫৬), একই এলাকার মৃত আ. আউয়াল মিয়ার ছেলে হুমায়ুন কবির (৫৫), মৃত মতিউর রহমান এর ছেলে আনোয়ার হোসেন (৫৫), পঞ্চবটি (নতুন রাস্তা) এলাকার মৃত জজ মিয়ার ছেলে মো. জাকির হোসেন ও লক্ষ্মীপুর এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে মো. হুমায়ুন কবির (৫৭)। এ সময় আটককৃতদের কাছ থেকে তাস, জুয়া খেলার হিসাবের খাতা ও জুয়ার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ভৈরব র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *