• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়ায় বালু উত্তোলনের দায়ে ১০ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। -পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় বালু উত্তোলনের দায়ে
১০ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

# মোস্তফা কামাল :-

পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে একটি চক্র বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে জনপদ ও গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষতিসাধন করে আসছিল। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে মন্ত্রী পরিষদ বিভাগের কঠোর নির্দেশনা রয়েছে। ফলে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশে পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি শুক্রবার গভীর রাত থেকে আজ ৩ অক্টোবর শনিবার ভোর ৫টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাল্কহেড ড্রেজার ও বালু বহনকারী কার্গো ট্রলার অপসারণ করেন। এসময় ১০ ব্যক্তিকে গ্রেফতার করে তিন মাস করে কারাদণ্ড ও বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করেন। অভিযানে সহায়তা করে পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *