• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইটভাটা মালিক
সমিতির বার্ষিক সাধারণ সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর শনিবার জেলা সদরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা কমিটির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বাবুল, জেলা চেম্বারের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা ইট প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মানিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, দৈনিক শতাব্দীর কণ্ঠ সম্পাদক আহমেদ উল্লাহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সমিতির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী।
সভায় বিভিন্ন সদস্য তাদের সমস্যার কথা তুলে ধরে বলেন, এক সময় সরকার সিদ্ধান্ত দিল ইটভাটায় ১২০ ফুট চিমনি বসাতে হবে। একটি চিমনি বসাতে অন্তত ৫০ লাখ টাকা খরচ হয়েছে। আবার তিন বছর পর সিদ্ধান্ত দিল জিগজাগ চিমনি বসাতে হবে। এভাবে এত অল্প সময়ের ব্যবধানে এসব সিদ্ধান্ত পরিবর্তন করলে ভাটা মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এখন বলা হচ্ছে অটো ইটভাটা করার জন্য। ফলে তারা সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন। সমিতির কেন্দ্রীয় সভাপতি বলেছেন, অনেক সময় পরিবেশ অধিদপ্তর বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিনা দোষে জরিমানা করা হয়। অনেক সময় ইটের সাইজ ছোট থাকে বলে জরিমানা করা হয়। বিভিন্ন জায়গার মাটির গুণমান বিভিন্ন রকম। যে কারণে অনেক ইটভাটার ইটের সাইজ ঠিক থাকে না, মাটি পোড়ানোর পর কিছুটা ছোট হয়ে যায়। বিএসটিআই থেকে যদি ফরমা বা ছাঁচের সাইজ বলে দেয়া হয়, তাহলে ভাটা মালিকদের সুবিধা হয়। অটো ইটভাটা নির্মাণের জন্য সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, সভ্যতা বিনির্মাণের সঙ্গে ইটভাটা মালিকদের নিবিড় সম্পর্ক রয়েছে। এখন অনেকেই টিনের ঘর বানাতে চান না, অন্তত হাফ বিল্ডিং বানাতে চান। তখনই ইটভাটা মালিকদের স্মরণাপন্ন হতে হয়। কাজেই এই ব্যবসা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে ঘণিষ্ঠভাবে সম্পর্কিত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, ইটভাটার কারণে পরিবেশের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, কৃষি জমি কমে যাচ্ছে। অনেকেই নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করেন না। ফলে সরকার পরিবেশের কথা বিবেচনায় রেখেই বিভিন্ন সময় সিদ্ধান্ত দিয়ে থাকে। সব বিষয়ে স্থানীয় প্রশাসনের হাত থাকে না। তবে ভাটা মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মনে করলে তারা সরকারের কাছে তাদের দাবির কথা তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, এনডিসি মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *