• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে নতুন কোভিড রোগি ৫ জেলায় সুস্থতার হার ৯৪.৩৮ ভাগ

কিশোরগঞ্জে নতুন কোভিড রোগি ৫
জেলায় সুস্থতার হার ৯৪.৩৮ ভাগ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৫ জনের কোভিড ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৫৩টি নমুনা এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৪৬টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সৈয়দ নজরুলের নমুনাগুলির মধ্যে সদর উপজেলায় ২ জন, কটিয়াদীতে ২ জন এবং ভৈরবে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো এক করোনা রোগি এবং অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলামের সবগুলি নমুনাই নেগেটিভ হয়েছে। ফলে দুই ল্যাবের নেগেটিভ হয়েছে মোট ৯২টি নমুনা। বৃহস্পতিবার সুস্থ হয়েছেন সর্দ উপজেলায় ৪ জন, আর হোসেনপুর ও ভৈরবে একজন করে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১১টি। সংক্রমণ ধরা পড়েছে মোট ২,৮১০ জনের। মারা গেছেন ৪৯ জন। আর সুস্থ হয়েছেন মোট ২,৬৫২ জন। আর বৃহস্পতিবার জেলায় কোভিড রোগি চিকিৎসাধীন ছিলেন ১০৯ জন। জেলায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৮ ভাগ।
সিভিল সার্জন জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালে এখন ৯টি হাইফ্লোনেজাল ক্যানুলা দিয়ে জটিল রোগিদের অক্সিজেন দেয়া হচ্ছে। একটি ক্যানুলা দিয়ে মিনিটে ৭০ লিটার অক্সিজেন দেয়া সম্ভব। আর সাধারণ সিলিন্ডার দিয়ে সম্ভব মাত্র ৭ লিটার। এখানে উন্নত চিকিৎসার কারণে ঢাকা থেকেও কোভিড রোগি এখানে চলে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *