• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

পাকুন্দিয়ায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হচ্ছে। - পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় শেখ হাসিনার
৭৪তম জন্মদিন পালন

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও ইত্তেফাক সংবাদদাতা তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক কোষাধ্যক্ষ, জেলা কৃষকলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. বোরহান উদ্দিন।
এ সময় অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠ প্রতিনিধি আছাদুজ্জামান খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট তানভীর হায়দার, আমাদের সময় প্রতিনিধি মুঞ্জুরুল হক মুঞ্জু, সংবাদের প্রতিনিধি রাজন সরকার, নয়াদিগন্ত প্রতিনিধি ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, খবর প্রতিনিধি দিলিপ রবিদাস, মানবজমিন প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীঘার্য়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ নূরুল ইসলাম।
আলোচনা সভায় মো. বোরহান উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ গুলো আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এ সময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্থ্যতা ও দীর্ঘায়ূ প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *