• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভৈরবে বিজয়ী এক ক্ষুদে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। - পূর্বকণ্ঠ

ভৈরবে জাতীয় শোক দিবস উপলক্ষে
আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে ছিল রচনা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এছাড়া উপজেলার ২১টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি একটি শিক্ষামূলক ভিডিও প্রতিযোগিতা। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাদিরা আক্তার, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এ করোনা পরিস্থিতিতে ভৈরবের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করা হুমকি স্বরূপ। তাই উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক, রচনা, চিত্রাঙ্কন ও বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভৈরবে ২১টি স্কুলের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি একটি শিক্ষামূলক ভিডিও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩টি স্কুল বিজয়ী হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের ৪৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। তবে এ প্রতিযোগিতা অনুষ্ঠান দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *