• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে ইয়াবা গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

গাঁজা এবং ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ৫ মাদক ব্যবসায়ী। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবা গাঁজাসহ
৫ মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ও ৯৪৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার গাগলাইল বাজার এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরন্দনগর এলাকার আব্দুল বারেকের ছেলে আতিকুল ইসলাম (২২), গাগলাইল এলাকার ফজলুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৩) ও মঞ্জিল ভূঁইয়ার ছেলে আনোয়ার (২৭), পার্শ্ববর্তী কর্শকাড়িয়াইল এলাকার আব্দুল হাশিমের ছেলে মো. কাইয়ুম (৪০) ও মৃত আব্দুল মালেকের ছেলে ওবায়দুল্লাহকে (২৬) আটক করেছে। তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা, ৯৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১১শ’ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *