• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নিকলীর যুদ্ধাপরাধী মুসলেম মারা গেলেন কাশিমপুরে

মুসলেমউদ্দিন প্রধান

নিকলীর যুদ্ধাপরাধী মুসলেম
মারা গেলেন কাশিমপুরে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর যুদ্ধাপরাধী মুসলেম প্রধান (৭১) কাশিমপুর কারাগারে মারা গেছেন। ২০১৫ সালের ৭ জুলাই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে নিকলীর কামারহাটি গ্রামের মৃত শেখ লাভু মিয়ার ছেলে রাজাকার মুসলেম প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে নিকলী থানার পুলিশ গ্রেফতার করেছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় তিনি আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার মারা গেলে বেলা ১১টার দিকে কারগার থেকে তার স্বজনদের ফোন করে মৃত্যু সংবাদ জানানো হয়। এরপর স্বজনরা গিয়ে মোসলেমের লাশ বাড়িতে নিয়ে এসেছেন। তবে নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী রাত সাড়ে ৯টার দিকে জানিয়েছেন, তখনো তার দাফন হয়নি।
নিকলীর রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হুসাইনের (৭০) সহযোগী ছিলেন মুসলেম। তখন মুসলেম প্রধান হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে। তবে তদন্ত কাজে বাধা প্রদান ও সাক্ষীদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে মর্মে ট্রাইব্যুনালে প্রসিকিউটর ড. তুরিন আফরোজ অভিযোগ করে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল মোহাম্মদ হুসাইন ও মুসলেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
অন্যদিকে, রাজাকার কমান্ডার মোহাম্মদ হুসাইনের বড়ভাই তাড়াইলের রাজাকার কমান্ডার সৈয়দ হাসান আলীর (৭৩) বিরুদ্ধেও ট্রাইব্যুনাল-১ গত ২০১৫ সালের ৯ জুন মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। তার বিরুদ্ধে এক পরিবারের ৮ জনসহ ২৪ জনকে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অপরাধে ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষিত হয়েছিল। তবে মামলা দায়েরের পর থেকেই দুই ভাই পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *