• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

ভৈরবে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও
সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

# মোস্তাফিজ আমিন :-

মঙ্গলবার ভৈরবে দিনব্যাপী “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অংশনেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ।
সেমিনারে মূল আলোচক ছিলেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)ও অধ্যক্ষ প্রকৌশলী হারুণ আল মামুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই সেমিনারে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকারের নানা উদ্যোগ, প্রবাসী ও তাদের পরিবারের জন্য গ্রহণ করা কল্যাণমূলক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় দালালের চক্করে পড়ে প্রতারিত না হয়ে সঠিক পথে এবং সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যেতে উৎসাহিত করতে তৈরি করা দুটি নাটিকা বড়পর্দায় দেখানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *