• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নারীর ভ্যানিটিব্যাগ ও ট্রাভেলব্যাগে গাঁজা ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের সাজা

নারীর ভ্যানিটিব্যাগ ও ট্রাভেলব্যাগে গাঁজা
ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের সাজা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে সীমা (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে এক বছর ৬ মাসের সাজাসহ ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের একটি টিম ভৈরব বাজার-আশুগঞ্জ নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে সীমাকে আটক করেন। সীমা আশুগঞ্জ থেকে নৌকায় করে ভৈরববাজার ঘাটে এসে নামলে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে অন্যান্য যাত্রীদের মতো তাকেও তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার সাথে থাকা ভ্যানিটিব্যাগ ও ট্রাভেলব্যাগ থেকে ওই পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর খ ধারা লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সীমার স্বামীর নাম মৃত সুজন। বাড়ি ঢাকার আশুলিয়ার কাকনা এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *