• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

ভৈরবে পোনামাছ অবমুক্তকরণ
কার্যক্রমের উদ্বোধন

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের জগন্নাথপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা ছেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর ও ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, হ্যাচারি অফিসার মোজাম্মেল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তালাওয়াত হোসেন বাবলা, স্থানীয় পৌর কাউন্সিলর হাজী মো. ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় ভৈরবের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র নদে ১১৩ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ১২০ কেজি, উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ৪০ কেজি, শহরের ভৈরবপুর চাঁনভান্ডার দরবার শরীফ পুকুরে ৪০ কেজিসহ মোট ৩১৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা জেলার কটিয়াদী উপজেলার সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স থেকে সরবরাহ করা হয়। এক লাখ টাকার ১০-১৫ সেমি আকারের রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *