• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভৈরবে পানিতে ডুবে
দুই শিশুর মৃত্যু

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ১১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগরে আলভীন নামে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও পৌর শহরের কালিপুরে গোসল করতে নেমে পাপিয়া নামে ১০ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। পাপিয়া কালিপুর গ্রামের খোকন মিয়ার একমাত্র মেয়ে ছিলেন।
জানাগেছে, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের আরিজ মিয়ার শিশু সন্তান আলভীন খেলতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ১০ আগস্ট সোমবার বিকেলে পৌর শহরের কালিপুর গ্রামের মামুন কমিশনারের বাড়ির পাশে ডুবায় গোসল করতে নেমে পাপিয়া সাতাঁর না জানায় পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন। তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভূক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *