• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন এক বিভাটেক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ নদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার ভোরে কটিয়াদী উপজেলার পাশ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ (৩৮) কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝি বাড়ি মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দুরত্বে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিলো। এ সময় লাশের পাশে মাছ শিকারের একটি বরশী ছিলো। মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।
পরে বেলাব থানার পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *