• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে করিমগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে এক শিক্ষক আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ১টায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম আব্দুল করিম (৪১)। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা ও অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ছিলেন।
হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন আব্দুল করিম। পথিমধ্যে কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকায় পৌঁছালে সিএনজির পেছন থেকে একটি বাস তাঁর সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *