• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীতে অসুস্থ মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়িতে আসলেন যুবক

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জোয়ারিয়া গ্রামে অসুস্থ মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসলেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ইমরান হোসেন নামে এক যুবক। ইমরান হোসেন কটিয়াদী উপজেলার জোয়ারিয়া গ্রামের হাজী শামসুদ্দিনের ৩য় ছেলে।
১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার আগে উপজেলার শিবনাথ সাহার বাড়ির পাশে খেলার মাঠে ইমরান হোসেন, তার মা, স্ত্রী ও বাচ্চাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের প্রায় ৪-৫ ঘণ্টা আগে থেকেই হেলিকপ্টার দেখতে মাঠে এসে অপেক্ষা করছিলেন উপজেলার কয়েক শতাধিক উৎসুক জনতা।
এসময় ইমরান হোসেনের ছোট ভাই জোয়ারিয়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি এবাদুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, আমার অসুস্থ মা-বাবার স্বপ্ন পূরণ করায় আমার বড় ভাইয়ের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
প্রবাসী ইমরান হোসেন বলেন, আমার মা খুবই অসুস্থ। মাকে বললাম তুমি ঢাকায় এসে উন্নত চিকিৎসা গ্রহণ করো। আমি দেশে এসেই তোমাকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে যাবো। তাই দেশে এসেই মায়ের স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টারে বাড়িতে আসলাম।
প্রবাসী ইমরান হোসেনের ছোট ভাই এবাদুল মিয়া, বেথৈর আনন্দ বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম লিটন, বন্ধু বোরহান উদ্দিন, কামরুল ইসলাম কামাল, নাসির উদ্দিন, রুকন শাহ তাকে ফুল দিয়ে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *