• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে ছিনতাইয়ের ঘটনায় লিবিয়া ফেরত যুবকের সংবাদ সম্মেলন, ছিনতাইকারীর হুমকিতে নিরাপত্তাহীন পরিবার

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবের চণ্ডিবের গ্রামের লিবিয়া ফেরত যুবক সোহেল মিয়ার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ছিনতাইকারীর বিরুদ্ধে। এ ঘটনায় চণ্ডিবের গ্রামের হিরা মিয়ার ছেলে ভুক্তভোগী সোহেল মিয়া ও তার পরিবারের লোকজন ১৭ আগস্ট রোববার বিকাল ৫টায় ভৈরবের দুর্জয় মোড় এলাকার আমেনা ভবনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, লিবিয়া ফেরত সোহেল মিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয় চিহ্নিত ছিনতাইকারী ফরহাদ মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল মিয়া ভৈরব থানায় অভিযোগ দায়ের করায় ওই অভিযুক্ত ছিনতাইকারী ফরহাদ মিয়া ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয় এবং ছিনতাইকারী ফরহাদ মিয়ার স্ত্রী লামিয়া ধর্ষণ মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। এছাড়াও সোহেল মিয়াকে প্রাণনাশের হুমকি দেয়ায় পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। এঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *