• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

রফিকুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম; ভৈরব উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

# মোস্তাফিজ আমিন :-
মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ভৈরব উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ওই কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়াও ৯ সদস্যের উপদেষ্টা এবং ৫০ জনকে রাখা হয়েছে নির্বাহী সদস্য হিসেবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামের স্বাক্ষরে অনুমোদিত কমিটি ৭ আগস্ট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, বিগত ২০২২ সালের এপ্রিল মাসে অর্থাৎ আজ থেকে ৩ বছর ৪ মাস আগে আমাকে সভাপতি ও মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি গঠিত হয়েছিলো। এতোদিন আমরা সবাইকে নিয়ে দলীয় কাজকর্মসহ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও, পূর্ণাঙ্গ কমিটি ছিলো না।
তিনি একটি সুন্দর ভারসাম্যমূলক শক্তিশালী কমিটি দেওয়ায় জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলামকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *