• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে ভৈরবে সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিক সমাজের আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক বাসস্ট্যান্ডের দুর্জয় পাদদেশে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ ভৈরব প্রতিনিধি কাজী ইসফাক আহমেদ বাবু, দৈনিক এটিএন বাংলা ও এটিএন নিউজ ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সমাধান টিভি চেয়ারম্যান আব্দুল লতিফ (আরপিসি), দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, বাংলা টিভি ভৈরব প্রতিনিধি এমআর সোহেল, নজরুল ইসলাম রিপন, দৈনিক ভোরের ডাক ও জিটিভি ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, সাংবাদিক আবদুর রউফ, মোহনা টিভি ও দৈনিক কালবেলা ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ, দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, বিজয় টিভি ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে পুলিশের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। সাগর-রুনীর বিচার ১১০ বার পিছালেও এখনও প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে পারেনি। এক সপ্তাহ আগে ভৈরবের সাংবাদিক সোহেলুর রহমানের ওপর মাদকসেবনকারী সন্ত্রাসী হামলা করলেও পুলিশ এখনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। দেশে একের পর এক সাংবাদিকরা হামলার শিকার হলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। সাংবাদিকরা সত্য ও বাস্তব নিউজ করলেই হামলার শিকার হয়। অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার অনেক সাংবাদিককে মামলা দিয়ে জেলে রেখেছেন যা অন্যায়। কাজেই সাংবাদিকরা ভাল নেই, নিরাপদে নেই। এসময় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *