• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী ও হত্যা মামলার আসামি সজল গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সজল মিয়া (৩০)’কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ও থানা পুলিশ। আজ ১৫ মে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সজল মিয়া শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার আবুল কসাইয়ের বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। ১৪ এপ্রিল বুধবার রাতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল বাজিতপুর থেকে ভৈরবে আসা স্বর্ণের দোকানের কারিগর আনন্দ চন্দ্র দাস ও অজয় দাস পৌর শহরের বঙ্গবন্ধু সরণি ভিআইপি প্লাজা এলাকায় আসামাত্র ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারীরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভূক্তভোগীদের স্বর্ণালঙ্কার দোকান মালিক কার্তিক চন্দ্র দাস তার কারিগরদের পক্ষ থেকে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে ভৈরব র‌্যাব ক্যাম্পের সহায়তায় চিহ্নিত ছিনতাইকারী সজলকে গ্রেপ্তার করে থানা পুলিশ। র‌্যাবের সাথে অভিযানে ছিলেন ভৈরব থানা পুলিশের এসআই ইমদাদুল কবির ও রাকিব মিয়া।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, সজল একজন চিহ্নিত ছিনতাইকারী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। সে জামিনে ছাড়া পেয়ে এসেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ছিনতাইয়ের ঘটনার সাথে সজলের সম্পৃক্ততা প্রাথমিক ভাবে জানা গেছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *