• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। ১৫ মার্চ শনিবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এবং সকাল সাড়ে ১০টায় পৌর মাতৃসদনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম, ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন এ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া ও হামের জটিলতা এবং মৃত্যু ঝুঁকি কমায়। তাই আপনার শিশুকে স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৫ হাজার ১শ ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩শ ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৭শ ৩৪ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।
কর্মসূচি বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ৩৩৮ জন কর্মী এবং ৫৬ জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেক্ষণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. কিশোর কুমার ধর।
এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১৪৮ জন কর্মী। পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক থাকবেন সার্বিক পর্যবেক্ষণে।
এ কর্মসূচি চলবে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে বাদ পড়া শিশুদের আগামী ৩ দিন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর মাতৃসদন কেন্দ্রে নিয়ে আসলে এ ক্যাপসুল খাওয়ানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *