• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী সার্জন ডা. দেবাঞ্জন পন্ডিত, সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। অভিভাবকরা নির্ধারিত বয়সের শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *