• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে পালিয়ে যাওয়া মুন্না ফুড ফ্যাক্টরিসহ ৪ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পালিয়ে যাওয়া মুন্না ফুড ফ্যাক্টরিসহ ৪ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের লক্ষ্মীপুর, ভৈরব উত্তর পাড়া, চণ্ডিবের ও পঞ্চবটী এলাকায় অভিযান পরিচালন করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প, জেলা ব্যাটালিয়ান আনসার ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ কারখানাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লক্ষ্মীপুর এলাকার মাক্কন মোল্লা ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ লক্ষ টাকা, উত্তরপাড়া এলাকায় নিবন্ধন না থাকায় নন্দন ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা, চণ্ডিবের এলাকায় লেভেলে মিথ্যা তথ্য দেয়ার দায়ে দেশবন্ধু বেকারিকে ১ লক্ষ টাকা ও পঞ্চবটী এলাকায় ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতার দায়ে মুন্না ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকাস মোট ৭ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। ভেজাল খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর। এই খাদ্য গুলোতে ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, এর আগে ১৫ ফেব্রুয়ারি অভিযানে মুন্না ফুড প্রোডাক্টস ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা করে। এই অভিযোগে মুন্না ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকাসহ চার ফ্যাক্টরিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *