• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

কিশোরগঞ্জের নাট্যদল মানিকগঞ্জে মঞ্চস্থ করলো ‘চাকা’

কিশোরগঞ্জের নাট্যদল
মানিকগঞ্জে মঞ্চস্থ
করলো ‘চাকা’

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির নাট্যদল মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ করেছে সেলিম আল দীনের ‘চাকা’ নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২৫ এর ঢাকা বিভাগীয় উৎসবে কিশোরগঞ্জের নাট্যদল ১৭ ফেব্রুয়ারি সোমবার এই নাটকটি মঞ্চস্থ করেছে।
নাটকটিকে সমকালীন বাস্তবতার নিরিখে খুবই প্রাসঙ্গিক ও উপযোগী বলে মনে করা হয়। হত্যা, গুম, খুন, ক্রসফায়ার বা সড়ক দুর্ঘটনায় কতশত জীবন পরিচয়হীনভাবে নিঃশব্দে হারিয়ে যায়। স্বজনরা সারা জীবন অপেক্ষায় থেকেও হয়ত আসল পরিণতি জানতেও পারেন না। এমনই এক পটভূমিকে স্মরণ করিয়ে দেয় অনবদ্য এই ‘চাকা’ নাটকটি।
নাটকটির নির্দেশনায় ছিলেন সামিউন জাহান দোলা। সহকারী নির্দেশক ছিলেন শ্রাবন্তী গুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাবিদ সোহেল, সাইমন আহমেদ, ইলিয়াস কাঞ্চন, হারুন-আল রশিদ, উত্তম কুমার, মেমিয়া ইসলাম, প্রমি হাওলাদার, হিরন আকন্দ, বন্যা বৈষ্ণব, নাসাঈদ, জবা, তানাবা, রুকাইয়া ও আলমগীর অলিক। সঙ্গীত পরিচালনায় ছিলেন মুয়ীয মাহফুজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *