• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ ৯ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে বালু ফেলার মধ্য দিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা।
জানা যায়, ৮ সেপ্টেম্বর রোববার রাত ৩টার দিকে মেঘনা নদী ডিপোঘাট এলাকায় নদীর তীরবর্তী ফেরিঘাট থেকে বাজারে প্রবেশের বাইপাস সড়কটিসহ ২০টি বসতঘর নদীর গর্ভে বিলিন হয়ে যায়। এই ভাঙ্গনে যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে ভৈরব বাজার ও মেঘনার উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু, হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু ও জিল্লুর রহমান রেলসেতু। হুমকিতে পড়েছে কয়েক হাজার মেট্রিকটন সারসহ বিএডিসি গোডাউন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। দ্রুত সমাধান না হলে রক্ষা হবে না নদী বন্দর ভৈরব বাজার।
এ ঘটনার পর ভৈরব সেনাবাহিনীর লে. কর্ণেল ফারহানা আফরীনের নির্দেশনায় মেজর মো. সানজেদুল ইসলাম ও ক্যাপ্টেন মো. রায়হান রেজার এর নেতৃত্বে ভাঙ্গন এলাকায় বিশেষ তদারকি কার্যক্রম শুরু করেন। রোববার ও সোমবার দিনভর ভাঙ্গণ রোধে জিও ব্যাগের মাধ্যমে বালু ফেলার কাজ করছেন সেনা সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *