• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নবীনগরে এক প্রবাসীর পক্ষ থেকে পাঁচশতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদি নামে এক প্রবাসীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবছরের ন্যায় এবারো পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ২ এপ্রিল মঙ্গলবার উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী দানবীর শেখ সাদির নিজ বাড়িতে এই নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মোসা, ইউপি সদস্য মো. মন মিয়া, সাবেক মেম্বার ইব্রাহিম মিয়া, মো. মানিক মিয়া, রইস মিয়া, সফর আলী, সাহের আলী, শাহ আলম, দুলাল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও দানবীর শেখ সাদির আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় মঠোফোনে সৌদি আরব থেকে শেখ সাদি জানান, প্রতি বছরের ন্যায় এবারও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান ও ঈদ কে সামনে রেখে এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সবসময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।
এ সময় দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *