• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের” আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ জুন বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে এ পার্টনার কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয়।
এ পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০টি লক্ষ্যের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। লক্ষ্য গুলো হল- জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি। ধান, ডাল, তেলবীজ ও উদ্যান ফসলের জাত উদ্ভাবন। মেকানাইজেশন ও সেট প্রযুক্তি ব্যবহার করে নতুন জমি চাষে আনা। “ফার্মার স্মার্ট কার্ড” এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ। পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা। এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি। গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকরকরণ। কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম, নবীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম খোকন, নবীনগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
পরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ /চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *