• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জ শহরের সর্বত্র বেওয়ারিশ কুকুরের দাপট

নরসুন্দার ফুটব্রিজ দখল করে শুয়ে আছে ডজনের বেশি কুকুর -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরের সর্বত্র
বেওয়ারিশ কুকুরের দাপট

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের সর্বত্র এখন বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম। রাস্তা, মহল্লা, বিভিন্ন কাঁচা বাজার, এমনকি বিভিন্ন সেতু দখল করে রাখে নানা রোগে আক্রান্ত এসব বেওয়ারিশ কুকুরের দল। প্রজনন মৌসুমে কুকুরের সংখ্যা আরও বেড়ে যায়।
এক সময় পৌরসভার পক্ষ থেকে মাঝে মাঝে বেওয়ারিশ কুকুর নিধন করা হতো। কিন্তু বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের আন্দোলন এবং আদালতের আদেশের কারণে এখন আর এগুলি নিধন করার সুযোগ নেই। তবে সরকারীভাবে এসব বেওয়ারিশ কুকুরকে সময়ে সময়ে জলাতঙ্কের ভেকসিন দেওয়ার কর্মসূচী থাকলেও ভেকসিনেশন কার্যক্রমও চোখে পড়ে না।
শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর ওপর কয়েকটি ফুটব্রিজ রয়েছে। অনেকটা পথ পাড়ি না দিয়ে এসব সেতুর ওপর দিয়ে নদীর এক পাড় থেকে মানুষ অন্য পাড়ে সহজেই যাতায়াত করতে পারে। পৌরসভা এলাকা থেকে পুরাতন স্টেডিয়াম এবং কাচারি বাজার যাওয়ার জন্য এরকম একটি সেতু মানুষের বেশ উপকারে আসে। কিন্তু বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, ১৪টা কুকুর ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে ওই সেতু জুড়ে। বেশ কয়েকটা কুকুর রোগাক্রান্ত। মানুষকে ঝুঁকি নিয়ে এসব কুকুরের মাঝখান দিয়েই যাতায়াত করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *