• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

পাকুন্দিয়ায় যুবদলের কমিটি বাতিলের দাবীতে ঝাড়ু মিছিল

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ও বুরুদিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। ২২ অক্টোবর রোববার রাতে উপজেলার সুখিয়া বাজার ও বুরুদিয়ার বটতলা বাজারে পৃথক ভাবে মিছিল করেন নেতাকর্মীরা।
জানা যায়, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম ছোটন স্বাক্ষরিত ৩১ সদস্য করে সুখিয়া ও বুরুদিয়া দুইটি ইউনিয়নের আহবায়ক কমিটির অনুমোদন দেয়। সুখিয়া কমিটিতে মো. ওয়াসিমুল বারী ওয়াসিমকে আহবায়ক ও মো. রাজু আহমেদ দৌলতকে যুগ্ম-আহবায়ক করা হয়। বুরুদিয়া কমিটিতে আল আমিনকে আহবায়ক ও ইয়াসিন ভূঁইয়া বুলবুলকে যুগ্ম-আহবায়ক করা হয়। কমিটি অনুমোদনের পরপরই পদবঞ্চিত নেতাকর্মীরা একত্রিত হয়ে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিছিল করেন। সুখিয়া বাজারের মিছিলে নেতৃত্বদেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বুরুদিয়া বটতলা বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মামুন, বুরুদিয়া ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী মহসিন উল্লাহ, হাসমত উল্লাহ, মোকারম প্রমুখ। দুটি মিছিলেই বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এ সময় ইউনিয়ন যুবদল কমিটি বাতিল চেয়ে উপজেলা যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, ‘কমিটি দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লক্ষ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটিতে রাখা হয়নি। অবিলম্বে এই কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাই।’
সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে অপরিচিত লোক দ্বারা কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ কমিটি বানচাল করে দেওয়া হবে।
উপজেলা যুবদলের সদস্য ও বুরুদিয়া ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী মহসিন উল্লাহ বলেন, কারো সাথে কোন পরামর্শ না করে রাতের আধারে সম্পূর্ণ অন্যায় ভাবে কমিটি দেওয়া হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে করা এই কমিটি দ্রুত বাতিল চাই আমরা।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাকিবুল আলম ছোটন বলেন, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের দিয়ে সুখিয়া ও বুরুদিয়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। যারা পদ পেয়েছেন তারা সকলেই দলের পরীক্ষিত ও যোগ্য নেতা। কমিটি বাণিজ্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কমিটি বাণিজ্যের কথা বলে বিষয়টি বিতর্কিত করার চেষ্টা করছে একটি পক্ষ। এটা ঠিক নয়। এ সময় বিএনপি’র দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *