• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

চরণামৃতে পূজারীদের উপবাসীর অবসান

পূজারীদের মাঝে চরণামৃত বিতরণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ¬

চরণামৃতে পূজারীদের
উপবাসীর অবসান

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ২২ অক্টোবর রোববার মহা অষ্টমীর বিকাল থেকে জমজমাট হয়ে ওঠে প্রতিটি পূজা মণ্ডপ। তবে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হয়ে গেল উপবাসীদের পুষ্পাঞ্জলি পর্ব। এর পর বেলা ১টায় চরণামৃত (দেবীর পা ছোঁয়ানো পানি) পান করে অবসান হলো পূজারীদের উপবাস পর্ব। আজ ২২ অক্টোবর রোববার দুপুরে কালিবাড়িতে গিয়ে দেখা গেছে, পুষ্পাঞ্জলি আর চরণামৃত বিতরণ পর্বে শত শত ভক্ত জড়ো হয়েছেন।
কালিবাড়ির সাবেক সহসাধারণ সম্পাদক প্রদীপ সাহা ও মধুসুদন দাস জানান, শনিবার মহা সপ্তমীর রাতের খাবারের পর থেকে ভক্তরা উপবাস ছিলেন। তাঁরা আজ মহা অষ্টমীর দিন মায়ের সামনে এসে পুষ্পাঞ্জলি দিয়েছেন। এসময় পূজার পুরোহিত বিভিন্ন মন্ত্র জপ করেছেন। এরপর ভক্তরা পুরোহিতকে দক্ষিণা দিয়েছেন। এই পর্ব শেষ করে বিতরণ করা হয়েছে চরণামৃত। একজন কর্মকর্তা কাঁসার ছোট্ট ঘটিতে করে চরণামৃত বিতরণ করেছেন। উপবাসীরা ভিড় করে চরণামৃত হাতে নিয়ে পান করে উপবাসের অবসান ঘটান। এবার জেলায় মোট ৪১১টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *