• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পৌর আওয়ামী লীগ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ নেতৃবৃন্দ। ২১ অক্টোবর শনিবার রাত ৯টায় পৌর শহরের পঞ্চবটি শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির, আমলা পাড়া বিদ্যামাতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপ, কমলপুর ধীরেন্দ্র আচার্যের ঠাকুর বাড়ি পূজা মণ্ডপসহ ভৈরব বাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল হক শিমুল, পৌর আওয়ামী লীগ প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, পৌর যুবলীগ নেতা সোলায়মান হোসেন, মিলাদ হোসেন অপু, তমাল আহম্মেদ ভূইয়া, জাকির হোসেন পায়েল, হুমায়ুন কবীর প্রমুখ। পূজামণ্ডপগুলোতে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব উপজেলার সদস্য সচিব ডা. বাবুল আচার্য, শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা রতন বর্মণ, আমলা পাড়া বিদ্যামাতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপ পরিচালক কেসব দেবনাথসহ বিভিন্ন মন্দিরের স্বেচ্ছাসেবকবৃন্দ।
এ সময় পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ কাজের জন্য নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন। জননেত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক চেতনা মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে দেশ পরিচালনা করছেন। দেশে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারী রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কার পক্ষ থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *