• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

গলায় উড়না পেঁচিয়ে ভৈরবে গৃহবধূর আত্মহত্যা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ২ সন্তানের জননী গৃহবধূ নাজমা বেগম (২৭) আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ ২২ অক্টোবর রোববার সকালে ভৈরব থানা পুলিশ নাজমা বেগমের লাশ উদ্ধার করে। নাজমা বেগম পৌর শহরের পঞ্চবটি এলাকার সোলায়মান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমলাপাড়া এলাকার খোকন মিয়ার বাসা বাড়িতে সকালে গৃহবধূ নাজমার দুই কন্যা সন্তান জান্নাত ও রৌজা ঘুম থেকে ওঠে দেখতে পান পাশের রুমের দরজা লাগানো রয়েছে। তাদের চিৎকার চেচামেচীতে স্থানীয়রা এসে দরজা ভেঙ্গে দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে নাজমা বেগম। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নিহতের বাবা সোলায়মান মিয়া জানান, ১২ বছর আগে নরসিংদী জেলার দুলালকান্দি গ্রামের জাকির হোসেনের সাথে বিয়ে হয় নাজমা বেগমের। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। গত ১ বছর আগে জাকির মিয়ার সাথে পারিবারিক দ্বন্দ্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ২ মেয়ে নিয়ে নাজমা বেগম হতাশ ও চিন্তার মধ্যে দিনযাপন করেন। আমার ছেলে ও মেয়ে তাদের ভরণ পোষন দিতো। গতকাল শনিবারও সে আমার বাড়ি থেকে আমাদের সাথে দেখা করে এসেছে। হঠাৎ সকাল বেলা শুনতে পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার দুটি নাতনী চিরতরে এতিম হয়ে গেলো। বাবা থেকেও নেই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *