• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব ২০ রকম ফল দিয়ে ফল উৎসব উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
ভালোর সাথে আলোর এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ ভৈরব বন্ধুসভার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রোবরার উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফল উৎসবের উদ্বোধন করে। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবিন, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব সাগর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মনিরুজ্জামান ময়না, নিচসা ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, প্রথম আলো বন্ধুসভা ভৈরব শাখার সভাপতি নাহিদ হোসাইন সাধারণ সম্পাদক রিফাত হোসেনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, প্রথম আলো বন্ধুসভা ভৈরব বরাবরের মতোই নতুনত্ব নিয়ে কাজ করে। ২০ রকমের ফল নিয়ে ফল উৎসব আয়োজনটি নতুন প্রজন্মকে ফলফলাদি সম্পর্কে ধারণা দিবে। ভৈরব পিঠা উৎসব, ফল উৎসব, বিজয় মেলা, বইমেলাসহ নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান পালক করে আসছে। মধু মাসে এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। বক্তারা আগামীদিন যেন মাছ উৎসব পালন করে আয়োজকদের প্রতি আহবান জানিয়ে ভৈরব বন্ধু সভার সফলতা কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন দৈনিক প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *