• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৈরবে অজ্ঞাত
বৃদ্ধের মরদেহ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে এক অজ্ঞাত (৭৫) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২ মে বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ড নূরানী মসজিদের বারান্দা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানা উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃদ্ধ লোকটি ভবঘুরে ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত মসজিদের বারান্দায় রাত্রী যাপন করেছেন। তিনি এই এলাকায় বসবাস করতেন। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।
ভৈরব থানা উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম জানান, বৃদ্ধ লোকটি বার্ধক্যজনিত কারণে ভোর বেলা অসুস্থ হয়ে ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাকে বিভিন্ন ভাবে সেবা দিয়েছেন। ভোরেই তিনি মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মসজিদের ইমামের নেতৃত্বে দাফন কাফন করা হবে। তবে তার পরিচয় সনাক্তে কাজ চলছে। এসময় তিনি তার পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগীতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *