• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

আগাম কদম

আগাম কদম

# নিজস্ব প্রতিবেদক :-
‘মাই তুই জলে না যাইয়ো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানাই হারামজাদা’- রাধা-কৃষ্ণের উপাখ্যানের এই গানের কলি অনেকেরই জানা। কদম ফুল দেখা যায় বর্ষাকালের শুরুতে। সকল গণমাধ্যমই কদমের ছবি আর গান বা কবিতার ছন্দ দিয়ে পহেলা আষাঢ় প্রতিবেদন তৈরি করে। কিন্তু একটি বিশাল ঝাকড়া গাছে দুইমাস আগেই দেখা মিললো হাজার হাজার কদম ফুল। এটি হোসেনপুরের গাঙ্গাটিয়া জমিদার বাড়ির দৃশ্য। বাড়ির আঙিনায় একটি প্রায় অর্ধশত বছরের পুরনো বিশাল কদম গাছ। প্রচার ডালপালা। গাছের গোড়া গোলাকার নীচু দেয়াল দিয়ে ঘিরে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ডালেই প্রচুর ফুল ধরেছে। জমিদার বংশের শেষ প্রতিনিধি মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী একজন ভীষণ ফুলপ্রেমী মানুষ। তাঁর বাড়িতে কদম ছাড়াও কাঁঠালিচাপা, গোলাপ, গন্ধরাজ, বেলি, কামিনিসহ নানা জাতের ফুলগাছ রয়েছে। তাঁর সঙ্গে কারও দেখা হলে করমর্দনের পরিবর্তে দুটি ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কোথাও গেলেও একই উদ্দেশ্যে ফুল নিয়ে যান। তাঁর কদম গাছে চৈত্র মাসের শেষ দিক থেকেই ফুল আসতে শুরু করেছে। পুরো গাছটি যেন অপরূপ সাজে সেজেছে। কাছে গেলে কদমের গন্ধও লাগছে নাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *