• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে নাজমুল হাসান এমপির পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ২ হাজার ৫০০ পিছ শাড়ি বিতরণ করা হয়েছে।
১৭ এপ্রিল সোমবার দুপুরে পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেক্সিমকো ফার্মা কোম্পানীর অফিস চত্বরে এ শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এ সময় ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২টি ওয়ার্ডের নেতা কর্মী ও আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের ভৈরবের ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৫শ পিছ শাড়ি দিয়েছেন। এর আগে এমপি মহোদয়ের পক্ষ থেকে ভৈরব উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তবে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *