# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত তহবিল থেকে ভৈরব পৌর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান প্রক্রিয়ায় আজ ১৬ এপ্রিল রোববার সকাল ১০টায় পৌর শহরের চÐিবের ১০নং ওয়ার্ড পলতাকান্দা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজ্জাত ইবনে সোলায়মান, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবু মিয়া, সাধারণ সম্পপাদক দেলোয়ার হোসেন দেলু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী রিয়াদ, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সুজন খান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি প্রশান্ত চন্দ্র দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছে। অসহায় মানুষজন বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করে খাবার যোগাড়ের জন্য রোজগার করছে। বিত্তবান আওয়ামী লীগ নেতাকর্মীরা এগিয়ে আসলে অন্তত পক্ষ হলেও কিছু মানুষ খাবারের চাহিদা মিটবে। আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্রদের তালিকা করবো। নাজমুল হাসান পাপন ভাইয়ের ব্যক্তিগত সহায়তাসহ আওয়ামী লীগ নিয়মিত তাদের খাদ্যাভাব দূর করার চেষ্টা করে যাবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভৈরব আওয়ামী লীগ কোন রকম ইফতার পার্টির আয়োজন করেনি। এরই ধারাবাহিকতায় মাননীয় এমপি মহোদয় ভৈরব-কুলিয়ারচরে প্রত্যন্ত অঞ্চলে গরীব-দুঃখী যেন অনাহারে না থাকে সে জন্য ১০ হাজার পরিবারের জন্য রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১০ এপ্রিল এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।