• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

কুলিয়ারচরে স্বামীর পক্ষে স্ত্রীর সংবাদ সম্মেলন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের মাসুদা আক্তার কর্তৃক কুলিয়ারচরের প্রবাসী আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার সহধর্মীনি জান্নাতুন্নেছা। ১৫ এপ্রিল শনিবার কিশোরগঞ্জ কুলিয়ারচর পৌর শহরের বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি
সংসদ মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জান্নাতুন্নেছা বলেন, আমার স্বামী আতিক হাসান নিলয় ওরুফে জুমন।
কিশোরগঞ্জ ভৈরব পৌর শহরের আমল পাড়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী ও আলোয়ার হোসেনের মেয়ে মাসুদা
আক্তারের (৪০) সাথে দীর্ঘ ১বছর আগে ফেসবুকে আমার স্বামী আতিক হাসান নিলয়ের পরিচয় হয়। পরিচয়টি গভীর থেকে গভীতম হওয়ার সুবাদে মাসুদা আক্তার আমার প্রবাসী স্বামী নিলয়কে কথার ছলে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় অতিক হাসান নিলয়ের
বিভিন্ন প্রয়োজনের কথা বলে মাসুদা আক্তারের ব্যবহৃত বিকাশ মোবাইল নাম্বারে ও তার বাড়ির সামনে থাকা একটি বিকাশের দোকানের নাম্বারের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা নেওয়া শুরু করে। এইভাবে আমার স্বামীর নিকট থেকে প্রায় ৩লক্ষ টাকা হাতিয়ে নেয় মাসুদা আক্তার।
আমার স্বামী নিলয় তার পাঠানো টাকা ফেরত চাইলে মাসুদা আক্তার বিভিন্ন অযুহাত দেখিয়ে ঘুরাইতে থাকে। টাকা চাওয়ার পর থেকে মাসুদা আক্তার আমার স্বামী নিলয়ের নামে মিথ্যা মামলা করে হয়রানী করবে বলে হুমকী দিয়ে আসছে। খোজঁ নিয়ে জানতে পারলাম দুই তিন দিন আগে আমার স্বামীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে মাসুদা আক্তার। বর্তমানে আমাদেরকেও বিভিন্ন প্রকার হুমকী ধামকি দিয়ে আসছে মসুদা আক্তারও তার পরিবার বর্গ।
এছাড়া মাসুদা আক্তার ইদানীং আতিক হাসান নিলয়ের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইসবুক আইডি খুলে এস আইডি থেকে মিথ্যা অপ্রচার করে আসছে। আমি আমার স্বামীর পক্ষ থেকে ভৈরব থানায় দাখিলকৃত মিথ্যা অভিযোগ ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি টাকা উদ্ধারের সুব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসী আতিক হাসানের মা রহিমা বেগম ও তার শিশু সন্তান আদি হাসান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *