• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বৈঠকের মহামিলনমেলা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বৈঠকের মহামিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার শিল্পকলা একাডেমির মূল হলে এ বৈঠক এর মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে ২৭, ২৮ ও ২৯তম ব্যাচের আবর্তনের নিবেদনে কর্মশালা প্রযোজনা ‘জীর্ণতায় জাগুক প্রাণ’, সমাপনি ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রাম চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মাসুদুজ্জামান, কবি রানা ঠাকুর, আবৃত্তি শিল্পী নেসার উদ্দীন আয়ূব, কবি ড. মোহাম্মদ আলমগীর আলম প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ আবৃত্তি পর্বে আবৃত্তি করেন দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ ও বৈঠকের পরিচালক হাসান মাহাদী। অসাধারণ সেট ও লাইটে ছিলেন নন্দিত শিল্প নির্দেশক কাজী রাকিব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির বৈঠক এর মহামিলনমেলায় ২৭তম আবর্তন নিবেদনে কর্মশালায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারকারী ভৈরব পৌর শহরের কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা বেগম লিপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *