বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে ভৈরবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার ভৈরব কার্যালয় ছবিঘর শপিং কমপ্লেক্সের ৩য় তলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য কবিরুজ্জামান নোমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজ গাজী, নির্বাহী সভাপতি ডা. কেএনএম জাহাঙ্গীর, সহ-সভাপতি আরিফুদোল্লাহ আবু, আব্দুর রউফ, মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজল কান্তি পাল, মো. নাসির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, আসিফুদোল্লাহ্ আবু, কাজল আহমেদ, মোশারফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, আন্তর্জাতিক সম্পাদক আতাহার আলী, সাংস্কৃতিক সম্পাদক সোহরাফ হোসেন বিজু, দপ্তর সম্পাদক আশিষ রায়, অর্থ সম্পাদক মো. সেলিম মিয়া, হাজী রুবেল হোসেন, কার্যকরী সদস্য সাহাবুদ্দিন চৌধুরী, সালমান রহমান উল্লাস, মো. শাহাদাত হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মৌলভী মধু মিয়া মসজিদের ইমাম।