• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

প্রয়াত শনপাপড়িওয়ালার ছেলে মেডিক্যালের ছাত্রকে জেলা প্রশাসকের অনুদান

আমিনুলের হাতে চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

প্রয়াত শনপাপড়িওয়ালার
ছেলে মেডিক্যালের ছাত্রকে
জেলা প্রশাসকের অনুদান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়া প্রয়াত শনপাপড়িওয়ালার ছেলে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ ১৩ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে শহরের নগুয়া এলাকার বাসিন্দা প্রয়াত আব্দুল করিমের ছেলে আমিনুল ইসলামের হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফাও ব্যক্তিগতভাবে তাকে কাপড়চোপর কেনার জন্য ৩ হাজার টাকার চেক এবং একটি পাঞ্জাবি উপহার দেন। এসময় আমিনুলের সঙ্গে তার মা নাছিমা আক্তারও এসেছিলেন। ৪র্থ শ্রেণিতে পড়া অবস্থায় আমিনুলের বাবা মারা যান। ৩ ভাই ২ বোনের মধ্যে আমিনুলের বড়ভাই আব্দুল্লাহ ফুচকা বিক্রি করেন। ছোটভাই আতিকুল ইসলাম একটি ওয়ার্কশপে কাজ করে। দুই বোনের বিয়ে হয়ে গেছে। আমিনুল ছোটবেলা থেকেই মেধাবী হওয়ায় এবং পড়াশোনায় আগ্রহ থাকায় মা অত্যন্ত কষ্ট করে তাকে পড়িয়েছেন। আমিনুল বিজ্ঞান শাখায় দু’টি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে জেলা শহরের আরজত আতরজান হাইস্কুল থেকে এসএসসি এবং সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। জেলা প্রশাসক তাকে অন্যের কাছ থেকে আর্থিক সাহায্য না নিয়ে প্রয়োজনে টিউশনি করে আত্মসম্মান বজায় রেখে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন। আর ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করারও পরামর্শ দিয়েছেন।আমিনুলকে চেক ও পাঞ্জাবি দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *