• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবের সেতু ভাঙা হবে বর্ষার পানি দ্রুত নামবে ট্রেন চলবে টানেল দিয়ে ——- পানি সম্পদ সচিব

বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার -পূর্বকণ্ঠ

ভৈরবের সেতু ভাঙা হবে
বর্ষার পানি দ্রুত নামবে
ট্রেন চলবে টানেল দিয়ে
——- পানি সম্পদ সচিব

# মোস্তফা কামাল :-

সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, অকাল বন্যার সময় হাওরের পানি দ্রুত গতিতে নিষ্কাশনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করে ভৈরবে মেঘনার ওপর নির্মিত সেতু। এই সেতু ভেঙে ফেলে মেঘনাকে আরও প্রশস্ত করা হবে। সেতুর জায়গায় টানেল নির্মাণ করা হবে। আর এই টানেল দিয়ে ট্রেন এবং গাড়ি চলবে। আর পুরনো ব্রহ্মপুত্র এবং মেঘনার সংযোগস্থলে খনন করে দিলে ভবিষ্যতে অকাল বন্যায় ফসলহানি বন্ধ হবে বলে তিনি ধারণা দেন। সচিব আজ ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেছেন। ভৈরবে মেঘনার ওপর পর পর তিনটি সেতু রয়েছে। এর মধ্যে দু’টি রেল সেতু আর একটি সড়ক সেতু। সচিব আগাম জাতের স্বল্প জীবনকালের ধান উদ্ভাবনের ওপরও গুরুত্বারোপ করেছেন।
সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন, জাইকা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।ভৈরবে মেঘনার ওপর পরপর নির্মিত তিনটি সেতু -পূর্বকণ্ঠ

সচিব আরও বলেন, এখন নাসা, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগের সঙ্গে গুগলের পূর্বাভাস পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হচ্ছে। এখন জেলাওয়ারি পৃথক পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি ভারতের চেরাপঞ্জিতে ৫ দিনে ১,২০৯ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এসব পানি সুনামগঞ্জ এবং নেত্রকোণার খালিয়াজুড়ির হাওরে ঢুকেছে। কিশোরগঞ্জের হাওরেও এর প্রভাব পড়েছে। পূর্বাভাস অনুযায়ী ১৩ থেকে ১৬ এপ্রিল খুবই ঝুঁকিপূণ। এই সময়টাতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাজেই সবাইকে সতর্ক থাকা এবং ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। তিনি কিশোরগঞ্জ থেকে সুনামগঞ্জ এবং নেত্রকোণার খালিয়াজুড়িও সফর করবেন বলে জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেছেন, কিশোরগঞ্জে সরকার নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যেই পানি উন্নয়ন বোর্ডের সকল বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এর মধ্যে আগাম বন্যার আশঙ্কার কারণে ইটনার জিওলের বাঁধের বাইরেও একটি আলাদা বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রয়াগ হাওরেও বাঁধ নির্মাণ করা হয়েছে। যেসব জায়গা দুর্বল মনে হয়েছে, সেখানে দ্রুত সংস্কার করা হয়েছে। দিনরাত পরিশ্রম করা হয়েছে। এখনও শ্রম দেয়া হচ্ছে। নদীর ঢালে বাড়তি হিসেবে যেসব জায়গায় ধান রোপন করা হয়েছিল, এরকম কিছু জমি ডুবে গেলেও মূল হাওরে এখনও পানি ঢোকেনি। ফলে হাওরের ধান এখনও নিরাপদ রয়েছে। পুলিশ সুপার বলেছেন, বিগত করোনার সময় হাওরের ধান কাটার জন্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ থেকে কিশোরগঞ্জের হাওরের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে বিশেষ ব্যবস্থাপনায় শ্রমিক আনা হয়েছিল। তখন পুলিশ বিভাগও মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করেছে। এবারও পুলিশ বিভাগ তৎপর রয়েছে এবং যথাসাধ্য শ্রম দিয়ে ফসল রক্ষার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বলেছেন, কিশোরগঞ্জে ৭৬টি পিআইসির মাধ্যমে বাঁধের কাজ করা হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ টাকার। কিন্তু বরাদ্দ এসেছে সাড়ে ৫ কোটি টাকা। তিনি বাকি টাকাগুলো ছাড় করার জন্য সচিবকে জানিয়েছেন। কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে হাওরের সকল পর্যায়ের কৃষি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এবার জেলায় ১ লাখ ৬৭ হাজার ১৯৭ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে কেবল হাওর এলাকায় আবাদ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪০ হেক্টর জমিতে। গতকাল সোমবার পর্যন্ত হাওরে ৫ হাজার ১৯৭ হেক্টর ব্রিধান-২৮ জমির ধান কাটা হয়েছে। হাওরে সরকারের ৭০ ভাগ ভর্তুকি মূল্যের ৩২২টি কম্বাইন হার্ভেস্টার রয়েছে। ফলে কৃষকদেরকে পরামর্শ দেয়া হয়েছে যেন জমির ধান ৮০ ভাগ পাকলেই দ্রুত কেটে ফেলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *