• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব শুরু হয়েছে

ছড়া উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী
ছড়া উৎসব শুরু হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ৩ মার্চ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে, জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের সহযোগিতায় শহরের সমবায় কমিউনিটি সেন্টারে শুরু হওয়া ছড়া উৎসব সকালে উদ্বোধন করেন বর্ষীয়ান কবি আবদুল হান্নান। এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, ছাড়াকার আনজীর লিটন, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। ছড়া উৎসবে দেশের বিভিন্ন জেলার কবি ও ছাড়াকার ছাড়াও ভারত থেকে কবি তারাশংকর চক্রবর্তী এবং নিশিথবরণ রায় সিংহও অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *