• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ৭৩ জনের করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন ৮৫ জন

কিশোরগঞ্জে নতুন ৭৩
জনের করোনা শনাক্ত
সুস্থ হয়েছেন ৮৫ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৫ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের ৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৭৭টি নমুনা পরীক্ষায় সদরে ৩৩ জন, ভৈরবে ১৩ জন, হোসেনপুরে ৮ জন, পাকুন্দিয়া ও ইটনায় ৫ জন করে, কটিয়াদীতে ৪ জন, বাজিতপুরে ২ জন, আর করিমগঞ্জ, কুলিয়ারচরে ও নিকলীতে একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৪১ জন, আর পুরনো ৭ জনের নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৫৬টি নমুনা। শুক্রবার সুস্থ হয়েছেন সদরে ৩৬ জন, ভৈরবে ২৫ জন, বাজিতপুরে ৯ জন, মিঠামইনে ৪ জন, পাকুন্দিয়া ও কটিয়াদীতে ৩ জন করে, কুলিয়ারচরে ২ জন, আর করিমগঞ্জ, নিকলী ও ইটনায় একজন করে। শুক্রবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ১২৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *