• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার হয়ে কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরতলিতে এক দরিদ্র বাবার জন্মগত বাক প্রতিবন্ধী মেয়ে (২১) ধর্ষণের শিকার হয়েছে। থানায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা করলে আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বয়ান ও ভিকটিমের মা-বাবার বিবরণে জানা গেছে, ভিকটিম একটি প্রতিবন্ধী স্কুলে পড়ে। তাদের বাড়ি শহরতলির গাইটাল নামাপাড়া এলাকায়। বাবা শহরের একটি ক্লাবের কর্মচারী। তাদের নিকট প্রতিবেশি কাশেম আলীর ছেলে মাইক্রোচালক রিপন মিয়া (২৪) ভিকটিমের মাকে মামী ডকতো এবং তাদের ঘরে যাতায়াত করতো। ভিকটিমের সঙ্গেও প্রায়ই ইশারায় কিছু বলতে দেখা যেত। গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকেও রিপনকে ভিকটিমদের ঘরে গিয়ে ভিকটিমের সঙ্গে ইশারায় কথা বলতে দেখা গেছে। পরে সবাই রাতে ঘুমিয়ে পড়েন। ভিকটিম ঘুমিয়েছিল তার বৃদ্ধা দাদীর সঙ্গে। কিন্তু রাত ২টার সময় ঘুম থেকে উঠে বাদী তার মেয়েকে ঘরে পাননি। সবাই আশপাশে খোঁজাখুজি করেও তাকে পাননি। পরদিন সকাল ৬টার দিকে আসামির বাড়ির সামনের পুকুর পাড়ে ভিকটিমকে বসে থাকতে দেখা যায়। ভিকটিম ইশারায় জানায়, রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আসামি রিপন তাকে মুখে চাপা দিয়ে কোলে করে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাদী জানান, ভিকটিম ইশারায় দেখিয়েছ, তাকে জবাই করার হুমকি দিয়ে ধর্ষণ করেছে। ঘটনার রাতেই আসামির দুই বোন রুমা আক্তার (২৮) ও কনা আক্তার (১৯) ভিকটিমকে রিপনের ঘর থেকে বের করে পুকুর পাড়ে রেখে আসেন।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর বিকালে ভিকটিমের মা বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওইদিন রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাসান আলী। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এসআই হাসান আলী জানিয়েছেন, আসামি গ্রেফতার হয়েছে, ঘটনার আলামতও জব্দ করা হয়েছে। এখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করতে পারলে আসামির কঠোর সাজা নিশ্চিত হবে। এদিকে বাদী জানিয়েছেন, আসামির বাবা একজন উগ্র প্রকৃতির লোক। যে কারণে প্রতিবেশিরা সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন না। তবে তদন্ত কর্মকর্তা বলেছেন, ঘটনার আলামত জব্দ করা আছে। ফলে কোন না কোন সাক্ষী আদালতে ঘটনা প্রমাণ করতে পারলেই সাজা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *