• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে ৫৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদীতে ৫৮৫ পিস
ইয়াবাসহ দুই মাদক
ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আনন্দবাজার এলাকা থেকে ৫৮৫ পিস ইয়াবা ও দু’টি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ জুলাই মঙ্গলবার ভোর রাতে আনন্দবাজার এলাকা থেকে পার্শ্ববর্তী লাংটিয়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মো. রফিক (৩৫) ও বাজিতপুরের দীঘিরপাড় এলাকার শাহপুর চেঙ্গাহাটি গ্রামের মো. মোস্তফার ছেলে মো. স্বাধীনকে (২৮) আটক করেছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *