• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভারত ফেরত তিনজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ, কিশোরগঞ্জে আক্রান্ত ১১, সুস্থ হলেন ১৯ জন

ভারত ফেরত তিনজনের
নমুনা পরীক্ষায় নেগেটিভ
কিশোরগঞ্জে আক্রান্ত ১১
সুস্থ হলেন ১৯ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ভারত ফেরত তিন ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। শহরের নগুয়া এলাকার ওই তিন ব্যক্তিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে গতকাল ৯ মে রোববার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার পরীক্ষায় তাদের নমুনা নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তিনি জানিয়েছেন, ওই তিন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময়ও নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন। আজ ৬টি ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন নতুন ২১ জন।
সিভিল সার্জন জানিয়েছেন, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষায় নতুন ৭টি এবং পুরনো ৭ রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৮টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬২টি নমুনার ২টি পজিটিভ আর ৬০টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে জেলা সদরের জেনারেল হাসপাতাল, তাড়াইল, কুলিয়ারচর এবং বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ আর ১৫টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৩ জন, ভৈরব ও অষ্টগ্রামে ২ জন করে, আর করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী এবং বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হয়েছেন সদরে ১৪ জন আর ইটনায় ৫ জন। ফলে আজ জেলায় চিকিৎসাধীন করোনা রোগি রয়েছেন ২৫৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *