• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

রাত পোহালেই ভোট প্রার্থী সরে গেলও পোস্টার ঝুলছে

রাত পোহালেই ভোট
প্রার্থী সরে গেলও
পোস্টার ঝুলছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ পৌরসভায় রাত পোহালেই ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরো তিনদিন আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার অজস্র পোস্টার এখনো পৌর এলাকার আকাশে ঝুলছে। কিশোরগঞ্জ এবং কুলিয়ারচর পৌরসভায় আগামীকাল শনিবার ভোটগ্রহণ। কিশোরগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র পারভেজ মিয়ার পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। তার প্রতীক ছিল মোবইল ফোন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা ছিল ২৯ ডিসেম্বর পর্যন্ত। তখন লিমন প্রার্থিতা প্রত্যাহার করেননি। যথারীতি তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল। তিনি পুরো পৌর এলাকায় আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় প্রার্থীদের প্রায় সমান সংখ্যক পোস্টার ঝুলিয়েছিলেন। দলের নেতাদের তৎপরতায় দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং দল মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে গত ১২ জানুয়ারি লিমন দলের জেলা কমিটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু সংবাদ সম্মেলনের তিনদিন পর আজ শুক্রবারও তার পোস্টারগুলো এখনও সারা পৌর এলাকায় ঝুলছে। নির্বাচন কমিশনের সময়সীমার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালট পেপারে লিমনের প্রতীক থাকবে। পাশাপাশি এখনো পোস্টার অপসারণ না করায় অনেক ভোটারের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করতে পারে বলে দলের অনেক নেতাকর্মি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *